হারুনের বিরুদ্ধে দুদকের মামলা

লেখক: সুমন
প্রকাশ: ২ years ago

সাবেক ডিবি প্রধান হারুন ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের তিনটি মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং ছোট ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনটি পৃথক মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দুদক মামলাগুলো দায়ের করে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, সাবেক গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা, এবং ছোট ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলাগুলো দায়ের করা হয়েছে।