বাংলাদেশি ক্রিকেটারদের অর্জিত ৭টি অনন্য রেকর্ড!
১. মোহাম্মদ আশরাফুলের কনিষ্ঠতম সেঞ্চুরি: ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে শতক হাঁকিয়ে তিনি ইতিহাস গড়েন, যা আধুনিক ক্রিকেটে একেবারে বিরল।
২. সোহাগ গাজীর অনন্য কীর্তি: একই টেস্ট ম্যাচে হ্যাটট্রিক করা এবং সেঞ্চুরি করার নজির স্থাপন করেন, যা ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে আর কেউ করতে পারেনি।
৩. মুশফিকুর রহিমের উইকেটকিপার হিসেবে ২টি ডাবল সেঞ্চুরি: বিশ্বে একমাত্র উইকেটকিপার হিসেবে তিনি এই বিরল অর্জন করেছেন।
৪. সাকিব আল হাসানের একক রাজত্ব: তিন ফরম্যাটেই একসঙ্গে শীর্ষ অলরাউন্ডার থাকার রেকর্ডটি কেবল তারই দখলে।
৫. সাকিবের অনন্য পরিসংখ্যান: আন্তর্জাতিক ক্রিকেটে ১২,০০০+ রান এবং ৬০০+ উইকেটের ডাবলস, যা তাকে বিশ্বে একমাত্র ক্রিকেটার হিসেবে আলাদা করেছে। শীঘ্রই এটি ১৫,০০০+ রান এবং ৭৫০+ উইকেট স্পর্শ করতে পারে।
৬. আবুল হাসানের অভিষেক টেস্টে ১০ নম্বর ব্যাটার হিসেবে সেঞ্চুরি: টেস্ট ক্রিকেটে এমন ঘটনা অত্যন্ত বিরল এবং এটি একটি উল্লেখযোগ্য রেকর্ড।
৭. বিশ্বকাপে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স: ১২০০+ রান এবং ৪০+ উইকেটের ডাবলস, যা তাকে বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক জায়গায় দাঁড় করিয়েছে।
এই রেকর্ডগুলোর মধ্যে কোনটি আপনার প্রিয়? মতামত জানান!
