সকল সরকারি কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা

লেখক: Arif Hasan
প্রকাশ: ২ years ago

সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সব ধরনের সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। পেনশনভোগীরাও এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। http://sangbadsarakhon

রোববার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই ভাতা পাবেন, তবে হয়তো একটি নির্দিষ্ট স্ল্যাব তৈরি করা হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা এই বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে।

এর আগে, ১২ ডিসেম্বর সরকার একটি সাত সদস্যের কমিটি গঠন করে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। এই কমিটির মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, তারা মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ দাখিল করবেন। প্রয়োজনে কমিটি এক বা একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।