বরিশালে পূজামণ্ডপ সংলগ্ন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনসার-ভিডিপি, পুলিশের কাছে হস্তান্তর ৪ জন।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধি:

২১ অক্টোবর ২০২৬ বরিশাল মহানগরীর নতুন বাজারস্থ শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ সংলগ্ন এলাকায় মারামারির ঘটনা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এনে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।২০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তিনজন হিন্দু যুবক ও চারজন মুসলিম যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় পূজামণ্ডপে দায়িত্ব পালনরত সেকশন কমান্ডার সোলায়মান ও ভিডিপি সদস্য সোহেল মিয়া দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চারজনকে আটক করেন।আটক ব্যক্তিরা হলেন মো. সাফায়েত (১৮), মো. শান্ত (২০), মো. রমজান (১৭) ও মো. হৃদয় হাওলাদার (১৮)।

পরবর্তীতে বিষয়টি পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের অবহিত করা হয়। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানায় যোগাযোগ করলে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আটক চারজনকে টহল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের থানায় নিয়ে যায়।পূজামণ্ডপ সংলগ্ন এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও পুলিশের সঙ্গে সমন্বিত কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকার পরিচয় বহন করে।