গুরুদাসপুরে মশিউর রহমান বাবলুর নেতৃত্বে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

আজ ২রা সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল ৫ টার সময় চাঁচকৈড় নাজিমুদ্দিন ইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয় র‍্যালিটি চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন র‍্যালির নেতৃত্ব দেন নাটোর জেলা বি এন পির অন্যতম সদস্য ও সাবেক গুরুদাসপুর পৌর সভার মেয়র মোঃ মশিউর রহমান বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বি এন পি, মোঃ মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক( ২) মোঃ দেওয়ান সবুজ, সাবেক প্রচার সম্পাদক, মোঃ লিটন আহমেদ, বি এন পির নেতা সহ গুরুদাসপুর পৌর সভার ৯ টি ওয়ার্ড হতে যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে চাঁচকৈড় বাজার চৈতালি হাটা মড়ে পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বি এন পির সদস্য ও সাবেক পৌর মেয়র এবং আগামী পৌর সভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মশিউর রহমান বাবলু, তিনি গুরুদাসপুর পৌর সভার সকল শ্রেণী পেশার মানুষের কাছে উদার্থ আহ্বান জানিয়ে বলেন আমি এই পৌর সভার কে উন্নয়ন করেছি নয়টি ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার ও মডেল পৌরসভা কে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছি তাই আপনাদের কাছে আবাও একটি বারের জন্য সমর্থন সহযোগিতা ও ভোট প্রত্যাশা করছি । শুরু গুরুদাসপুর পৌর সভার সকল জনগনের উন্নয়নের জন্য আমি মশিউর রহমান বাবলু, সব সময় আপনাদের পাশে আছি ।