কাজ শুরুর এক যুগ পর ১০ বাস নিয়ে আগামীকাল চালু হচ্ছে বিআরটি

লেখক: Mazharul Aloknu
প্রকাশ: ২ years ago

বহুল ভোগান্তির বাসের বিশেষ লেন (বিআরটি) দিয়ে অবশেষে বাস চালু হচ্ছে। বিজয় দিবস সামনে রেখে আগামীকাল রোববার বিআরটিসির ১০টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবা শুরু হচ্ছে।
 
আগামীকাল রোববার ভোরে গাজীপুরের শিববাড়ী থেকে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০টি বাসের চলাচলের উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিআরটিসির এসি বাসগুলো শিববাড়ী টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার পথে চলাচল করবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়াও ৭০ টাকা। আর শিববাড়ী থেকে গুলিস্তানের ভাড়া ১৪০ টাকা।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রীর চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে। বিআরটি লেন দিয়ে কম সময়ে মানুষ যাতায়াত করতে পারবেন।

  • আগামীকাল চালু হচ্ছে বিআরটি
  • বিআরটিএ কবে চালু হচ্ছে