প্রস্তাবিত বাজেট কে স্বাগত জানিয়ে- গুরুদাসপুরে চেয়ারম্যান পদপ্রার্থী, মাসুদ রানার নেতৃত্বে গণমিছিল।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ১ মাস আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

আজ গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে- চেয়ারম্যান পদপ্রার্থী, মাসুদ রানার নেতৃত্বে গণ মিছিল ১৮/৬/২৬ ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় চাঁচকৈড় বাজার ছাত্র দলের প্রধান কার্যালয় অফিস হতে র‍্যালি টি বেড় হয়ে চাঁচকৈড় বাজারে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন , এবং চাঁচকৈড় বাজার ছাত্র দলের প্রধান কার্যালয় অফিসে এসে শেষ হয়। এবং একটি পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় বক্তব্য রাখেন, মোঃ আব্দুল আলিম প্রামানিক
ছাত্রনেতা
গুরুদাসপুর পৌর ছাত্রদল।

গণ মিছিলে নেতৃত্ব দেন মোঃ মাসুদ রানা প্রামানিক
চেয়ারম্যান পদপ্রার্থী, গুরুদাসপুর উপজেলা পরিষদ, আহবায়ক (ভারঃ), গুরুদাসপুর উপজেলা ছাত্রদল। উক্ত পথসভা সঞ্চালনা করেন মোঃ আব্দুল আলিম পরামানিক সভাপতি,
ম্যানেজিং কমিটি,
খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসা,

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা কৃষক দল, মোঃ সিদ্দিকুর রহমান, আহবায়ক গুরুদাসপুর উপজেলা কৃষক দল, মাহফুজ আহামেদ, আহবায়ক পৌর যুবদল, গুরুদাসপুর মোঃ সুলতান আহাম্মেদ, সদস্য পৌর যুবদল, মোঃ মোশারফ পরামানিক, সদস্য সচিব পৌর জিয়া মঞ্চ, মোঃ মাফিউল ইসলাম অপু, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর পৌর ছাত্রদল, সহ ৯টি ওয়ার্ডের সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের নেতা কমী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই র‍্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন।

তরুণ এই নেতা বলেন আমি ইতিপূর্বেও দলের দুর্দিনের দুঃসময় পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো, তাই আমার আসন্ন গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এই গুরুদাসপুর কে সন্ত্রাস মুক্ত, মাদকমুক্ত, ইনসাপ ভিত্তিক মডেল উপজেলা গড়ার লক্ষ্যে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

আমি ছোট মানুষ আমি বিপদে আপদে প্রতিটা মুহূর্ত পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো, তাই আমার দল আমাকে পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে পুনরায় আবারও আমাকে গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আমি দলের নেতৃত্ব পর্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গুরুদাসপুর উপজেলার সকল মানুষের কাছে দোয়া ও সমর্থন ও সহযোগিতা কামনা করছি।