গ্রেপ্তার ও বিচারের হাত থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা প্রদান করেছে দেশটির পার্লামেন্ট। পাশাপাশি তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে। সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত দেশে স্বৈরতান্ত্রিক শাসনের পথ আরও প্রশস্ত করবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এটি এখন পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী হিসেবে কার্যকর হয়েছে।এই সংশোধনের ফলে দেশের সর্বোচ্চ আদালতগুলোর কার্যপ্রণালীতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। সংশোধনের সমর্থকরা বলছেন, এতে সশস্ত্র বাহিনীর প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং আদালতে মামলার জট কমবে।