নিজস্ব প্রতিনিধি:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট (সোমবার) দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
