নিজস্ব প্রতিনিধি:
আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।জানা গেছে, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সরকার আগামীকাল দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
