হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে পল্লী ভেটেনারি চিকিৎসক আমিনুল ইসলাম আন্নাছ (৫০) মারা গেছেন। সে উপজেলার পিতলগঞ্জ গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। তার প্রতিবেশী খেজমত মিয়া জানান, গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নিজ ঘরে একাকি আপিএসের লাইন মেরামত করার সময় বিদ্যুৎতের তারে জরিয়ে যায়। পরে বাড়ীর লোকজন টের পেয়ে অচেতন আমিনুল ইসলাম আন্নাছকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে আনলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পিতলগঞ্জ বাজারে তার একটি ফার্মেসি রয়েছে এবং এর পাশাপাশি ভেটেনারি পল্লী চিকিৎসক ছিলেন।
