হাতিয়া সাইবার জগতের আলোচিত নাম: শাহাদাত শাকিল।

লেখক: রিয়াজুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ার সাইবার জগতের আলোচিত নাম শাহাদাত শাকিল। ২০১৯ সালে ইন্ডিয়ান সাইবার সিকিউরিটি ফোর্স থেকে প্রশিক্ষণ নিয়ে অনলাইন নিরাপত্তা ও প্রচারণার কৌশল শেখার মধ্য দিয়ে তিনি সাইবার দুনিয়ায় যাত্রা শুরু করেন‌। সেই থেকেই তরুণ সমাজকে ডিজিটাল সচেতনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেন তিনি। তা আজ এলাকার তরুণদের মাঝে এক প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।তিনি শুধুই একজন আইটি অ্যাক্টিভিস্ট নন, তিনি একজন তথ্যভিত্তিক পোস্ট ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা এক নিরব সৈনিক।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সত্য ও সঠিক তথ্য তুলে ধরতে যাঁরা সাইবার যুদ্ধে অংশ নিচ্ছেন, শাহাদাত শাকিল তাঁদেরই অগ্রসার একজন।তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উদ্বুদ্ধ করতে এবং দেশের ভাবধারাকে সামনে রেখে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে কাজ করছেন, তা হাতিয়া সহ পুরো জেলায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।তাঁর কাজের মূল দিকগুলো সামাজিক ও রাজনৈতিক সচেতনতা তৈরি ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সক্রিয়তা গঠনমূলক আলোচনা এবং সংগঠনের ডিজিটাল প্রচার।এলাকার মানুষ মনে করেন, শাহাদাত শাকিলের মতো মেধাবী তরুণরা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। হাতিয়া যেন তাঁর হাত ধরে আরও এগিয়ে যায়—এমনটাই প্রত্যাশা সবার।