বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিআরডিবি সভাপতি নির্বাচিত।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম (রফিক) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।তিনি হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।৩ আগস্ট (রবিবার) উপজেলা সমবায় অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি তাকে বিজয়ী ঘোষণা করে।

উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ জানান, প্রতি তিন বছর পর প্রাথমিক সমিতির সাধারণ সদস্যদের ভোটে সভাপতি, ভাইস চেয়ারম্যানসহ পাঁচজন পরিচালক নির্বাচিত হন। তবে এবারের মেয়াদে (২০২৫-২০২৭) সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।