সরকারি সফরে কাতার যাচ্ছেন সেনাপ্রধান।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১ বছর আগে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে কাতার যাচ্ছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার (৩ মে) তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, সামরিক বাহিনী সম্পর্কিত দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।সেনাপ্রধান আগামী ৫ মে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানানো হয়েছে। এর আগে, গত ৬ এপ্রিল তিনি সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন।