শিবচরে বিএনপির মতবিনিময় সভায় যোগদানের পথে নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, আহত অন্তত ১০ জন।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি :

শিবচর উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও দত্তপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।শনিবার বিকেলে শিবচর উপজেলার ৯টি ইউনিয়নের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিতে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।উপজেলার রোমান পন্থী বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় অংশ নিতে গিয়ে নুরুদ্দিন পন্থী গ্রুপের লোকজন উজ্জ্বল খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় উজ্জ্বল খানসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।হামলার সময় ঘটনাস্থলে প্রায় ২০০ জনের অধিক মানুষ উপস্থিত ছিলেন, যার ফলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার পর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান ও আহত উজ্জ্বল খান বিষয়টি শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখকে অবহিত করেছেন।সর্বশেষ তথ্য অনুযায়ী, ইয়াজ্জেম হোসেন রোমান সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে ঘটনাটি নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।এ ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।