শিবচরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১২ মাস আগে

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে আয়েশা আক্তার (২) নামে এক শিশু মৃ*ত্যু হয়েছে। রবিবার দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন শিকদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নি*হ*ত আয়েশা উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদার কান্দি গ্রামের আবু বকর হাওলাদারের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায় , পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন তখন আয়েশা বাইরে খেলা করছিলো । কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে বসতবাড়ির পাশের পুকুরে আয়েশা কে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘো*ষণা করেন।