শাকিব খানের নতুন ঘোষণা: আসছে ‘নতুন অধ্যায়’। কি চমক থাকছে ?

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ঢালিউডের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান জানালেন তার অভিনয় জীবনের এক নতুন সূচনার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন— “শহর চিনবে তার আসল নায়ককে!”

শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “শুরু হলো এক নতুন অধ্যায়— শহর চিনবে তার আসল নায়ককে! এবার আসছে মিথের ধারা।” হ্যাশট্যাগে ‘প্রিন্স’ ব্যবহার করে তিনি আরও জানান, “Once Upon a Time in Dhaka— এমন এক গল্প, যেখানে শহর চিনবে তার কিংবদন্তিকে।”

শাকিব আরও উল্লেখ করেন, সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করবে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে তিনি দেশে ফিরবেন।