রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় কাঁপলো ইউক্রেন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ইউক্রেনে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে ওডেশার ব্ল্যাক সি উপকূলীয় শহরে এই হামলা হয়। এতে একজন ইউক্রেনীয় নাগরিক নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া থেকে নিক্ষেপ করা ৫টি মিসাইল ও ৩০টি ড্রোন ইউক্রেনের ১২টি স্থানে সরাসরি আঘাত হানে। এছাড়া, ধ্বংসপ্রাপ্ত মিসাইল ও ড্রোনের টুকরোয় আরও ৭টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার মাত্রা আরও বাড়িয়েছে রাশিয়া। এর জবাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা জানিয়ে মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।