রামুতে চার শিশু ‘রহস্যজনক’ ভাবে নিখোঁজ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

জুমার নামাজে গিয়ে আর ফেরেনিকক্সবাজারের রামু উপজেলায় জুমার নামাজ পড়তে গিয়ে চার শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর থেকে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারগুলো উদ্বিগ্ন।নিখোঁজ শিশুরা হলো: * রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির * সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ * কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল * কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমনপরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্য দিনের মতোই তারা জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো খবর না পাওয়ায় রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে জিডি করার পর থেকেই তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।