রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

পোষ্য কোটা বাতিল আন্দোলনের সময় উপ-উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় আগামীকাল ২১ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সিনেট মিটিং শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।এর আগে বিকেল ৫টার দিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিনসহ প্রশাসনের ১০ জন কর্মকর্তাকে শিক্ষার্থীরা জুবেরী ভবনে অবরুদ্ধ করে রাখে।এরও আগে দুপুরে শিক্ষার্থীরা উপ-উপাচার্যদের বাসভবনে তালা লাগিয়ে দেয়। ফলে বাসায় প্রবেশ করতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ফিরে আসেন। পরে তারা জুবেরী ভবনের দিকে এলে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে তাদের পেছন পেছন আসে।

জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে ঘিরে ফেলে। পরে তিনি ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা সেখানেই তাকে অবরুদ্ধ করে রাখে।