যাকাত ফাউন্ডেশন অব আমেরিকারার উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরন।

লেখক: মোহাম্মদ খায়রুল ফকির
প্রকাশ: ১ বছর আগে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর উদ্যোগে ১৭০টি পরিবারকে দারিদ্র মুক্ত করার লক্ষ্যে স্বাবলম্বী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রথমিক ভাবে এ প্রকল্পের আওতায় ১৫ টি পরিবারকে সেলাই মেশিন ও গরু ছাগল দেয়া হয়েছে। অধ্যাপক এ.ডি.এম. মহিবুল্লার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশাল লিজিং কোম্পানি লিমিটেডের সাবেক সচিব ও চেয়ারম্যান মাহবুবুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল -সোহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: উজ্জল হোসাইন,হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন, ইসলামী ব্যাংক হোসেনপুর শাখার ম্যানেজার মোঃ মমিনুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: উমর ফারক ও সাংবাদিক সামসুল ইসলামসহ আরও গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।