দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত ১১ আগস্ট ড. ইউনূস মালয়েশিয়া সফরে যান।সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। সফরের দ্বিতীয় দিনে তার উপস্থিতিতে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হয়।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে—প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতে সহযোগিতা, দুই দেশের কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স ও মালয়েশিয়ার চিপ নির্মাতা মিমোসের মধ্যে সহযোগিতা এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে সমঝোতা।