মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর দিলেন আসিফ নজরুল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি উল্লেখযোগ্য সুসংবাদ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে তিনি এই সুসংবাদটি শেয়ার করেন।তিনি বলেন, “আপনারা হয়তো ইতোমধ্যে খবরটি শুনেছেন, তবে আমি আবারও নিশ্চিত করছি—মালয়েশিয়ায় থাকা আমাদের বাংলাদেশি শ্রমিক ভাই-বোনদের জন্য সে দেশের সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”তিনি আরও ব্যাখ্যা করেন, মাল্টিপল এন্ট্রি ভিসা একটি বিশেষ ধরনের ভিসা, যা নির্দিষ্ট একটি দেশের জন্য বৈধ এবং এই ভিসার মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে যেকোনো সংখ্যকবার ওই দেশে যাতায়াতের সুযোগ দেয়।