মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবপুর উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাত দেয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা; এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন।শিবচর উপজেলার সনামধন্য হাফেজ আব্দুল বারী সাবকে শারীরিক ভাবে লাঞ্চিত করলেন মাদক কারবারি আলী লপ্তি। তিনি আওয়ামী আমলে আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে মাদক কারবারি সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। মুরব্বিদের অসম্মান করা তার দাম্ভিকতার অংশ! বর্তমানে নব্য বিএনপি বনেগেছেন।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুর জেলার শিবচর উপজেলার লপ্তি কান্দি গোর স্থান মাদ্রাসার মসজিদে ঢুকে প্রধান শিক্ষক হাফেজ আব্দুল বারি সাব সহ বেশ ক’ জনের উপর অতর্কিত হামলা করে আহত করে।এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।অপরাধীকে দ্রুত আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে।
