মাদারীপুরে নামায পড়া নিয়ে বাকবিতন্ডায় হামলা, কোরআন হাফেজ সহ আহত-২।

লেখক: মো: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার পশ্চিম গাছবাড়িয়া দারু সুন্নাত সালেহীয়া দীনিয়া মাদ্রাসায় ফজরের নামাজ পড়া কে কেন্দ্র করে মাদ্রাসার পরিচালক মোঃ আল-আমিন এর সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার হাফেজ বিল্লাল মাতুব্বর এর সাথে ।এরই জেরে আলামিন এলাকার কিছু লোক হামলা চালায় বিল্লাল মাতুব্বর ও হাফেজ সেকেন্দার মাতুব্বরের উপর।শনিবার ফজর নামাজের পর এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই একজনকে আটক করেছে পুলিশ,ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত আলামিন গা ঢাকা দিয়েছে।