মাদারীপুরে ইউনিক পরিবহন বাস থেকে ৪৯৪৫ পিস ইয়া*বাসহ আ*টক ১।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার পিস ইয়া*বা উ*দ্ধার করেছে র‍্যাব-৮। এ সময় রফিক (৩৭) নামের এক মা*দক ব্যবসায়ীকে আ*টক করা হয়েছে।শুক্রবার (২৭ জুন) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এই ই*য়াবা উ*দ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৮, সিপিসি-৩ এর একটি দল।আট*ক রফিক কক্সবাজার জেলার টেকনাফ থানার গোদারবিল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।র‍্যাব-৮ এর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিককে আ*টক করা হয়। তার কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪,৯৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।