নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবার ৮ দফা দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি উপস্থাপন করেন।
পরিবারগুলোর দাবির মধ্যে রয়েছে—
নিহত তাসনিয়া হকের বাবা নাজমুল হক সংবাদ সম্মেলনে বলেন, “ঘটনার পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেন ও পরদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। কিন্তু আমরা এখনও প্রতিদিন আমাদের সন্তানদের কবরের দিকে তাকিয়ে দুঃসহ স্মৃতি বহন করে চলেছি। আহতদের ফিজিওথেরাপি, ড্রেসিং, গ্রাফটিংসহ দীর্ঘ চিকিৎসার ব্যয় ও কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “অনেক শিশু ও শিক্ষক আছেন যারা হয়তো আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। তাদের ভবিষ্যৎ অন্ধকার, জীবন থমকে গেছে। শুরুতে কিছু খোঁজখবর মিললেও এখন আর কেউ পাশে নেই, শুধু স্কুল কর্তৃপক্ষ ছাড়া। প্রধান উপদেষ্টা তিনজন শিক্ষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেও আমাদের সঙ্গে দেখা করেননি।”
তিনি দাবি জানান, “এ মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। হতাহত পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে। কারণ আমাদের সন্তানরা স্কুলে ছিল, আর সরকারের যুদ্ধবিমান স্কুলের ওপর পড়েছে—এ ঘটনার দায় রাষ্ট্রকেই নিতে হবে। আমরা চাই, দ্রুত তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াক।”
এ সময় আরও বক্তব্য দেন আহত রায়ান তৌফিকের বাবা সুমন, নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম, আহত সানজিদা বেলায়েতের মেয়ে জায়ানা মাহবুবসহ অন্যান্যরা।
