মহালছড়ি (খাইড়াইছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ব্রিজ পাড়া গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে জগতের সকল প্রাণীর হিতসূখ কামনায় মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠান শুরুর আগে ধর্মীয় পতাকা উত্তোলন এবং ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ব্রিজ পাড়া প্যাগোডা বন বিহার স্থাপনা উদ্বোধন করেন রাঙামাটি রাজ বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ও নানিয়ারচর বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাথের।১৬ এপ্রিল বুধবার সকালে ব্রিজ পাড়া গ্রামে পরিকল্পনা ও বাস্তবায়নাধীন প্যাগোডা বন বিহার স্থানে এ মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, নীল রঞ্জন চাকমা।ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিক্খার দান, হাজার বাতি দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়। এছাড়াও জগতের সকল প্রাণীর হিতসূখ কামনায় আগত ভিক্ষু সংঘ ধর্মীয় দেশনা ও পরিত্রাণ সূত্র পাঠ করেন।
