ভারত বন্ধু হতে পারে, তবে একশ শতাংশ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ও ভারতের মধ্যে বর্তমানে ২৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে টানাপোড়েন চলছে। এই প্রেক্ষাপটে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত সম্পর্কে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার বিষয়টি যুক্তরাষ্ট্রকে বিরক্ত করছে। তার ভাষায়, “বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। তবে এই সম্পর্ক এখনো শতভাগ মিত্রতার পর্যায়ে পৌঁছায়নি। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে ভারত পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে।”

রুবিও আরও বলেন, “আন্তর্জাতিক বাজারে বিকল্প উৎস সহজলভ্য থাকা সত্ত্বেও ভারত শুধুমাত্র রাশিয়ার কাছ থেকেই তেল কিনছে, কারণ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল তুলনামূলকভাবে সস্তা। ভারত তা কম দামে কিনে অনেক সময় আবার বেশি দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে।”

এছাড়া বুধবার ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণে ভারতকে শাস্তির মুখোমুখি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।