স্পোর্টজ ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।তামিম জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য প্লেয়ার্স ড্রাফট থেকে তার নাম বাদ দেওয়ার অনুরোধ তিনি বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে ইতোমধ্যে জানিয়েছেন।
ক্রিকবাজকে তিনি বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। ড্রাফট থেকে আমার নাম সরিয়ে দেওয়ার অনুরোধ করেছি।”২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসর থেকে নিয়মিত অংশ নেওয়া তামিম ইকবালের জন্য এবারই প্রথম বিপিএল থেকে বিরতি। সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি শিরোপাও জিতিয়েছেন।
