শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির তিনটি মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলো হলো: সংস্কার, বিচার ও নির্বাচন। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই তথ্য জানান।এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রবেশ করে।
