নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৫০ minutes ago

ডেস্ক রিপোর্টঃ

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (২৩) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত উদ্দিন সরদার তার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। মাঝেমধ্যেই নেশার টাকা নিয়ে মায়ের সঙ্গে তার ঝামেলা হতো।

আজ সকালে টাকা না দিলে মাকে মেরে ফেলার হুমকি দেন তিনি। হুমকির পরও মা টাকা না দেওয়ায় কাঁচি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।