দেশের বাজারে নতুন স্মার্ট ঘড়ি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের বাজারে এসেছে মুভারের তিনটি নতুন স্মার্ট ঘড়ি— ‘মুভার ক্ল্যাসিক’, ‘মুভার কার্ভ’ ও ‘জেনফিট-৭’।‘মুভার ক্ল্যাসিক’ মডেলের ঘড়িটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা স্পষ্টভাবে সব তথ্য দেখতে সহায়তা করবে। এতে ব্লুটুথ কলিং ও হেলথ ট্র্যাকিং সুবিধা রয়েছে। ঘড়িটির দাম রাখা হয়েছে ২,৯৯৫ টাকা এবং ১৮০ দিনের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।‘মুভার কার্ভ’ মডেলের ঘড়িটিতে রয়েছে ২.১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।

এটি আইপি৬৭ ওয়াটারপ্রুফ সাপোর্টেড, ফলে পানিতে ভিজলেও নষ্ট হয় না। একবার চার্জ দিলে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এর দাম ৩,৩৯৫ টাকা।‘জেনফিট-৭’ মডেলের ঘড়িটিতে রয়েছে ২.০১ ইঞ্চির এইচডি ডিসপ্লে ও অ্যালুমিনিয়াম ফ্রেম। এতে এআই অ্যাসিস্ট্যান্ট ও কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং সুবিধা রয়েছে, যার মাধ্যমে হৃদস্পন্দন, ঘুমের সময় এবং রক্তে অক্সিজেনের মাত্রা সহজেই জানা যায়। এর দামও ২,৯৯৫ টাকা।