দিরাইয়ে জালিয়াতি করে ছোট ভাইকে স্কুলে চাকুরী ।

লেখক: নাইম তালুকদার
প্রকাশ: ১ বছর আগে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ কমিটির সভাপতিও তিনি। তাই নিজের ছোট ভাইকে চাকরি দিতে আশ্রয় নিলেন জালিয়াতির। চাকরির বয়স না হলেও প্রার্থীর সংখ্যা পূরণ করতে গিয়ে বিদ্যালয়ে নিয়মিত এক ছাত্রকেই বসিয়েছেন চাকরির নিয়োগ পরীক্ষায়। সম্প্রতি এমন জালিয়াতির ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে।বিদ্যালয়ের নিয়োগ কমিটির নব নির্বাচিত সভাপতির নাম কায়কোবাদ তালুকদার, তার বাড়ি রফিনগর গ্রামে।

অভিযোগ উঠেছে, জালিয়াতি করে তিনি আপন ভাই জুনাঈদ তালুকদারকে বিদ্যালয়ের অফিস সহায়কের শূন্য পদে চাকরি দিয়েছেন। গত ২১ জুন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের নিয়োগ কমিটির সভাপতি কায়কোবাদ তালুকদারের এমন কাণ্ডের বিষয়ে অভিযোগ করেছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয় এলাকার স্বজনপুর গ্রামের গৌতম চক্রবর্তী। নিয়োগ জালিয়াতির বিষয়ে সম্প্রতি সিলেট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। বিজ্ঞাপনঅভিযোগে গৌতম চক্রবর্তী উল্লেখ করেছেন, অফিস সহায়ক পদে রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ কমিটির নব নির্বাচিত সভাপতি কায়কোবাদ তালুকদারের আপন ভাই জুনাঈদ তালুকদারকে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়ার জন্য গোপনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের যোগসাজশে পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়।

অফিস সহায়ক পদে বৈধ দুই জন প্রার্থীর সাথে ও অবৈধভাবেও একজন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। জালিয়াতি করে কুচিরগাঁও গ্রামের পরীক্ষার্থী ইপুচন্দ্র তালুকদারের পরিবর্তে বিদ্যালয়েরই ৯ম শ্রেণির নিয়মিত ছাত্র ফয়সালকে অবৈধভাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। তবে অভিযোগ মিথ্যা ও ভুয়া দাবি করে নিয়োগ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কায়কোবাদ তালুকদার বলেন, অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া জুনাঈদ তালুকদার আপন ভাই সঠিক, তবে নিয়োগ পরীক্ষা সঠিকভাবেই হয়েছে। নিয়োগ পরীক্ষায় কোন জালিয়াতি বা অনিয়ম করা হয়নি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন বলেন, অফিস সহায়ক পদের পরীক্ষায় কোন অনিয়ম হয়নি। নিয়মিত কোন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি। পরীক্ষায় সরকারি সকল দপ্তরের প্রতিনিধিসহ নিয়োগ কমিটির সবাই উপস্থিত ছিলেন।