নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০২ জন রোগী। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।শনিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে রোগী।চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৫ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছেন প্রায় ১০ হাজার রোগী।এডিস মশাবাহিত এ রোগে এ বছর এখন পর্যন্ত মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ৪৩ জন নারী।
