নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, মৃত পাঁচজনই ঢাকার বাসিন্দা। এর মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবাস করতেন।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ২২০ জন এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার বাসিন্দা।চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ৪৩ হাজার ৮৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৮৭ জন।উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
