টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে সিএনজি ( অটোরিকশা) যোগে ২০ রাউন্ড গুলি পাচার করার সময় নারী সহ দুইজনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি গ্রামের মুহাম্মদ সেলিম ও রাজিয়া বেগম। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)।
