ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পিং অনুষ্ঠিত।

লেখক: ইনছান আলী
প্রকাশ: ১ বছর আগে

ঝিনাইদহ প্রতিনিধি:

রূপান্তরের আয়োজনে সুইজারল্যাড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ঝিনাইদহ সদরের হলিধানি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানবপাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহের হলিধানি মাধ্যমিক বিদ্যালয়ের শেণি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পিংয়ে একাধিক সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টরী প্রদর্শণ ও মানবপাচার প্রতিরোধে নানা তথ্য দেয়া হয়।এছাড়াও শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় বিতর্কের বিষয় ছিলো মানাবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসনে সচেতনতাই যথেষ্ট।এতে বিজয়ী হন পক্ষ দল।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস। সে সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,আশ্বাস প্রকল্প ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন,কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীগণ সহ অন্যান্যরা। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।