জুলাই ঘোষণাপত্রে কী কী থাকছে ?

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। তিনি জানান, আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা জাতির সামনে এ ঘোষণাপত্র উপস্থাপন করবেন।জানা গেছে, ঘোষণাপত্রের খসড়ায় মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে গণঅভ্যুত্থানের পটভূমি এবং একটি বৈষম্যহীন, ন্যায্য ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পরপরই অন্তর্বর্তী সরকার গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বে। মৌলিক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কয়েকটি কমিশন গঠন করা হয়, যারা গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সুপারিশ দেয়।এই কমিশনগুলোর প্রতিবেদনকে ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা করে।

সব পক্ষের মতামতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি হয়েছে।প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। আমরা কী অর্জন করতে চাই, সেটাও এতে পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। জুলাইয়ের সময়কার সব রাজনৈতিক দল ও শক্তি, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা সবাই এই অন্তর্বর্তী সরকারের অংশ। তাদের আশা-আকাঙ্ক্ষা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।”তিনি আরও বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এ ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে অভ্যুত্থনের পক্ষে থাকা সব রাজনৈতিক দল উপস্থিত থাকবে। প্রধান উপদেষ্টা নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন।”ঘোষণাপত্রের ২৬টি দফায় উঠে এসেছে—জুলাই অভ্যুত্থানের পটভূমি, আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুন ও গণহত্যার চিত্র, আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি দমন এবং বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।

  • মাদক ব্যাবসায়ি