ঘন কুয়াশার কারনে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পরে স্বাভাবিক হলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।

লেখক: আরিফ হাসান
প্রকাশ: ২ years ago

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল চালু করে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যাম জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে, সকাল ৯টা ৫ মিনিটে কুয়াশা কমে আসার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

পাড়ে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।