গৌরীপুরে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বিতরণ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গৌরীপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ২নং গৌরীপুর ইউনিয়ন উপশাখার উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৫ পালিত হয়। সোমবার বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের শালীহর হাজী আমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ও শালীহর আব্দুল মোতালেব বেগ দাখিল মাদ্রাসায় নানা প্রজাতির ফলজ ও বনজ ১.৫শত চারা গাছ বিতরণ করা হয়।

বৃক্ষ বিতরণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন।

প্রধান অতিথি এস. এম. জোবায়ের হোসাইন জানান, বৃক্ষ আমাদের প্রাণ বাঁচাতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। আমরা অক্সিজেন ছাড়াও ফল, ফুল ও কাঠ পেয়ে থাকি। যা আমাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে। আমরা একটি গাছ কাটলে দুটি গাছ রোপন করব। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে।
এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই গাছের চারাগুলো যেমন তোমরাও তেমন, গাছ যেমন আস্তে আস্তে বড় হয়ে মানুষের উপকারে আসে, তোমারও তেমনি ভাবে মানুষে উপকারে আসবে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান , বাংলাদেশ জামায়াতে ইসলামি ২নং গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম ইউসুফাবাদী, ও ৩নং ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসাইন।
বৃক্ষরোপন অভিযান সঞ্চালনায় ছিলেন ইসলামি ছাত্রশিবির ২নং গৌরীপুর ইউনিয়ন উপশাখা সভাপতি মো.সিয়াম হাসান ও সেক্রেটারি মো. মাসুদ বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন ৮ নং ডৌহাখলা ইউনিয়ন উপশাখা সভাপতি মোঃ তসলিম মিয়া। শালীহর হাজী আমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবণ চন্দ্র ধর ও শালীহর আব্দুল মোতালেব বেগ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সুপার, স্থানীয় শিবির কর্মী ও সমর্থক সহ বিদ্যালয়ের ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা।

উপজেলা শাখা সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন, আমাদের দেশে তাপমাত্রার পরিমাণ অনেক বেড়ে গেছে। এতে জন জীবনের উপর প্রভাব পড়ছে। আমরা প্রত্যেকেই যদি আমাদের বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে বৃক্ষ রোপন করি তাতে অক্সিজেনসহ বিভিন্ন ভাবে এর উপকার পেয়ে থাকি, এছাড়া একটা দেশের মোট ভূমি ২৫% গাছপালা বা বন ভূমি প্রয়োজন, আমাদের দেশে রয়েছে ১৬% তাই আমাদের আরও বেশি
গাছ লাগানো প্রয়োজন।

মাওলানা শরিফুল ইসলাম শরীফ বলেন, আমাদের পৃথিবীকে এই বিরূপ আবহাওয়ার থেকে বাঁচাতে হলে আমাদের সকলকে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে প্রতি বছরে একটি করে গাছ লাগানো প্রয়োজন।

এসময় উভয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গৌরীপুর উপজেলা ও গৌরীপুর ইউনিয়ন শাখাকে ধন্যবাদ জানান এমন আয়োজন করার জন্য।।