মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় মোমিন নামে (সাড়ে ৪) বছরের একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার ২নং ওয়ার্ড চর-ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে। মোমিন ওই গ্রামের ইতালি প্রবাসি সবেল সরদারের ছেলে।
এলাকা সুত্রে জানা গেছে, শিশু মোমিন দুপুরে বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের ডোবার কাছে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে ডোবার মধ্যে তাকে মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
