এবার নকিয়ার চমক, নকিয়া নিয়ে এলো দেশে তৈরি দুইটা ফোন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া দেশের বাজারে দুটি সাশ্রয়ী ফোন এনেছে, যার মধ্যে একটিকে মিড-রেঞ্জ ফোন বলা হচ্ছে।এই দুটি ফোনেই রয়েছে শক্তিশালী ব্যাটারি। ৭ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম-এর এই ফোনগুলো টানা ৩ দিন পর্যন্ত সচল থাকবে।নকিয়ার অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেড-এর নিজস্ব কারখানায় উৎপাদিত এই মডেলগুলোর মধ্যে নকিয়া সি৩২ ফোনটিতে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।৫০০০ mAh ব্যাটারির এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। এর সাথে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ারবাডস। কোম্পানি দাবি করছে, এই মূল্যের মধ্যে এটিই প্রথম গ্লাস ব্যাক ফোন। ক্যারোকাল ব্ল্যাক এবং অটাম গ্রিন – এই দুটি রঙের মডেলের দাম ১৩,৪৯৯ টাকা।অন্য মডেল, নকিয়া সি২২-এ রয়েছে ৫ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম। এর ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লের রেজোলিউশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।৫০০০ mAh ব্যাটারির এই মডেলে আছে মজবুত মেটাল শ্যাসি, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট এবং পলিকার্বোনেট ব্যাক। এই ফোনটির সাথে উপহার হিসেবে থাকছে টি-শার্ট ও এক্সক্লুসিভ এয়ারবাডস। ব্ল্যাক এবং স্যান্ড – এই দুটি রঙের মডেলের দাম ৯,৯৯৯ টাকা। এই ফোন দুটি কিনলে আরও এক্সক্লুসিভ গ্যাজেটস এবং অন্যান্য উপহারও পাওয়া যাবে।