আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার-০৯।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিমের মাধ্যমে ওই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন-
১| মোঃ একরামুল(৫২), পিতা- মৃত মুনসুর আলী মন্ডল, সাং- বলেশ্বরপুর দক্ষিনপাড়া।
২। আলমাডাঙ্গা থানার মামলা নং- ০৫, তাং- ০৪/০৪/২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ২৯(ক) এর আসামী মোঃ সাগর(২০), পিতা- মৃত রবিউল ইসলাম, সাং- গোবিন্দপুর মাঠপাড়া।
৩। আলমাডাঙ্গা থানার মামলা নং- ১১, তাং- ১৮/০৩/২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ২৯(ক), জিআর- ৫১/২৫ এর আসামী মোঃ রনি ইসলাম(৩২), পিতা- মোঃ গোলাম আলী, সাং- বিনোদপুর।
৪। আলমাডাঙ্গা থানার মামলা নং- ১১, তাং- ১৮/০৩/২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ২৯(ক), জিআর- ৫১/২৫, এর আসামী মোঃ আব্দুর ছামাদ(২৮), পিতা- মোঃ খোদাবক্স, সাং- গোবিন্দপুর (মাঠপাড়া)।
৫। সিআর- ৩৩/২৪ (চুয়া), ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ দঃবিঃ, এর আসামী মোঃ রমজান আলী(৫৫), পিতা- মৃত মইছুদ্দিন মন্ডল, সাং- হাকিমপুর।
৬। আলমডাঙ্গা থানার মামলা নং-৩০, তাং- ২৫/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণীর ২৯(ক) এর এজাহারনামীয় আসামী মোছাঃ আলোমতি(৪৫), পিতা- মোঃ আলাউদ্দিন শেখ, স্বামী- রুবেল হোসেন, সাং- স্টেশনপাড়া, এ/পি সাং- গোবিন্দপুর মাঠপাড়া।
৭। আলমডাঙ্গা থানার মামলা নং-১৬, তাং-১৭/০১/২০২৫ খ্রিঃ, ধারা: 19A/19(f) The Arms Act, 1878; তৎসহ 385/387/34 The Penal Code, 1860; এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম(৩৫), পিতা- মৃত আব্দুল রহমান, সাং- গোবিন্দপুর মাঠপাড়া। সর্ব থানা:আলমডাঙ্গা ও জেলা: চুয়াডাঙ্গা।
৮। আলমডাঙ্গা থানার মামলা নং-২৯, তাং- ২৪/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড এর আসামী ১। মোঃ ইমন হোসেন@ ইমরান(২৫), পিতা- মোঃ খোরশেদ আলী, (সাং- গোয়ালপাড়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ) বর্তমান থানা ও জেলা, চুয়াডাঙ্গা।
২। আল শরীফ আকাশ(২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- নুরনগর কলোনীপাড়া, উভয় থানা ও জেলা- চুয়াডাঙ্গা।
আলমডাঙ্গা থানা এলাকায় অপরাধ দমনে এ ধরণের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।