নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহত যুবকের নাম সবুজ (২৫)। তিনি জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।
৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে মরদেহটি বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।
স্থানীয় সূত্র জানায়, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ মরদেহটি ভারতের দিকে নিয়ে যায়।
