আজ প্রজ্ঞাপন না এলে আগামীকাল ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আজকের মধ্যে সরকার যদি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দাবিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষকরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে বৃহস্পতিবার দাখিল পরীক্ষা ও সব ক্লাস বন্ধ রাখারও ঘোষণা দেওয়া হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত এক সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।তিনি বলেন, “আমরা সরকারের ওপর শান্তিপূর্ণভাবে চাপ সৃষ্টি করছি। কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতায় আমরা যেতে চাই না। এই আন্দোলন আমাদের পরিশ্রম, ঘাম ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আন্দোলনকে সফল করতে পারব।

এর আগে দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ জানান। এ সময় শাহবাগ মোড়ের চারপাশে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না এবং পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। ইতিমধ্যে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধি১,৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদানকর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা নিশ্চিত করা।