নিজস্ব প্রতিনিধি:
আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম। এতে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।সোমবার (১১ আগস্ট) ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপরের আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে।তার আরও বক্তব্য, যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে।
এ ক্ষেত্রে বাবা–মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে।ইপিআই কর্তৃপক্ষ জানিয়েছে, এক ডোজ ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় টিকাটি সরবরাহ করা হয়েছে।নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://vaxepi.gov.bd/registration/tcv) প্রবেশ করে তথ্য পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করলে সঙ্গে সঙ্গেই ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।
