হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল ২ নারীর

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন্নাহার (৪৫) ও কনা আক্তার (২৮) নামের দুই নারীর করুন মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহতের বাড়ির লোকজন জানান, শামসুন্নাহার স্হানীয় বাজারে যাওয়ার জন্য পাশের বাড়ির অটোরিক্সায় উঠার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সে সময় অটোরিক্সাটিকে চার্জ দেয়া হচ্ছিল। পরে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে একই ইউনিয়নের মাধখলা গ্রামের কনা আক্তার নামে আরেক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে তার পরিবারের লোকজন জানান। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপার থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।