ফিফা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দারুণ খবর দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী এখন খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। বৃহস্পতিবার ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
হামজার বিষয়টি ফিফার কাছে অনেক দিন ধরে ঝুলে ছিল। বাংলাদেশের বংশোদ্ভুত এই ফুটবলার ইংল্যান্ডের যুব দলের হয়ে ম্যাচ খেলায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে, সব বাধা পেরিয়ে ফিফার সম্মতি পাওয়ার ফলে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে হামজার।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের নতুন বছরের মিশন শুরু হবে। সেই ম্যাচে জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
