সৌদি আরবে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির ভবিষ্যতনির্ভর ‘নিওম’ প্রকল্পের অংশ হিসেবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এই অনন্য স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে।দেশটির সংবাদমাধ্যম দ্য সৌদি গ্যাজেট জানিয়েছে, স্টেডিয়ামটির নামকরণ করা হবে ‘নিওম স্কাই স্টেডিয়াম’। এটি সৌদির ভবিষ্যৎ নগরী ‘দ্য লাইন’-এর ভেতরে, ভূমি থেকে প্রায় ১১৫০ ফুট উঁচুতে অবস্থিত হবে—যা একে করবে বিশ্বের সবচেয়ে চমকপ্রদ ক্রীড়া স্থাপনা।

১ বিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই প্রকল্প সৌদি ভিশন ২০৩০-এর উদ্ভাবন, বিনোদন ও টেকসই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে। স্টেডিয়ামটিতে প্রায় ৪৬ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।প্রতিবেদনে আরও বলা হয়, নির্মাণে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হবে। এখানে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শকরা আকাশছোঁয়া উচ্চতা থেকে খেলা দেখার এক অনন্য অভিজ্ঞতা পাবেন।বিশ্বকাপ শেষে ‘নিওম স্কাই স্টেডিয়াম’ সারা বছরজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হবে। পুরো প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩২ সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।